ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন আজ ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর হতে দেব না: সেলিম এনসিপিতে যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী   ট্রাম্পের বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত রাতে বাসস্ট্যান্ডে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, তিন ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা ঈদুল আজহায় একটি সপ্তাহিক ছুটি বাতিল করে ৭ দিনের লম্বা ছুটির ঘোষণা অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণে ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে যদি মব করতে হয় তাহলে আমরা রাজি। আজ শুক্রবার (৮ মে) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে  ডাকসুর এই নেতা লেখেন, গতকাল সিন্ডিকেট মিটিংয়ে ডাকসুকে ব্যর্থ করার অপচেষ্টা নিয়ে অনেক কথা বলেছি। এক অফিস থেকে আরেক অফিসে দৌঁড়াই কিন্তু কাজ আটকে থাকে, আমরা ডাকসু থেকে এক টাকা বেতন পাই না, নিঃস্বার্থভাবে কাজ করছি, স্রেফ শিক্ষার্থীদের জন্য। 

সর্বমিত্র লেখেন, আমাদের এ আন্দোলনে স্বশরীরে উপস্থিত না থাকলেও হাজার হাজার শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষার্থীরা নানাভাবে দিনের পর দিন ভোগান্তির শিকার। ভিসি স্যার আমাদের যৌক্তিক দাবির আন্দোলনকে সরাসরিমববলে অভিহিত করেন। সেই প্রেক্ষিতে আমি বলেছি , ‘স্যার, শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে যদি মব করতে হয় তাহলে আমরা রাজি।’ 

কারণ উল্লেখ করে তিনি লেখেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন কাজ আটকে রাখে, ডাকসু ফান্ড আনলেও কাজ আটকে দেয়। এদিকে আমাদের কিচ্ছু করার থাকে না। দিনশেষে শিক্ষার্থীদের থেকে কথা শুনতে হয় আমাদের, তারা তো আর ট্রেজারারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখেনি। 

ডাকসুর এই নেতা লেখেন, আজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলনে নেমেছি। কারণ, প্রক্রিয়ার মধ্যে থেকে, সিস্টেম মেনে আমাদের অধিকার আদায় হচ্ছে না বরং সুপরিকল্পিতভাবে আমাদের অধিকার খর্ব করা হচ্ছে। শুধু আদর্শিক দ্বন্দ্বের কারণে ডাকসুকে ব্যর্থ করতে তারা পুরো চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভোগান্তিতে ফেলছে। তারপর, আমরা প্রতিবাদ করলে সেটা মব হয়ে যায়। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন আজ

অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

আপডেট সময় ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬