ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন আজ ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির চুক্তি স্বাক্ষর হতে দেব না: সেলিম এনসিপিতে যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী   ট্রাম্পের বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত রাতে বাসস্ট্যান্ডে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, তিন ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা ঈদুল আজহায় একটি সপ্তাহিক ছুটি বাতিল করে ৭ দিনের লম্বা ছুটির ঘোষণা অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের আট বিভাগের দু-এক জায়গায় আজ শুক্রবার (৮ মে) অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুর ও যশোরে, ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৫২ মিলিমিটার। এ সময় নারায়ণগঞ্জ ও সিলেটে ৩৩ মিলিমিটার, ঢাকায় ২৭ মিলিমিটার এবং নোয়াখালীর মাইজদীকোর্ট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন আজ

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা

আপডেট সময় ১১:১৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬