ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে এবার ভিন্নধর্মী এক আয়োজন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে স্বাগতিক তিন দেশযুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বখ্যাত সংগীত তারকা কেটি পেরি, মাইকেল বুবলে, বলিউড সেনসেশন নোরা ফাতেহি এবং বাংলাদেশিআমেরিকান ডিজে সঞ্জয়সহ আরও অনেক শিল্পী পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছে ফিফা।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে। সেখানে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের আগে মঞ্চে দ্যুতি ছড়াবেন কলাম্বিয়ান রেগেটন তারকা জে বালভিন এবং দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা। এরপরের দিন ১২ জুন কানাডার টরন্টোতে স্বাগতিক দেশের মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচের আগে পারফর্ম করবেন কানাডিয়ান তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং বাংলাদেশিআমেরিকান ডিজে সঞ্জয়। এছাড়া ফিফা বিশ্বকাপের গত আসরেও নজর কাড়া নোরা ফাতেহি এবারও মঞ্চ মাতাবেন বলে জানা গেছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন পপ আইকন কেটি পেরি,টাইলা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপপ গ্রুপ ব্ল্যাকপিঙ্কএর সদস্য লিসা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ হলো বিশ্ববাসীর একটি অভিন্ন মুহূর্ত। মেক্সিকো সিটি, টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসের এই অনুষ্ঠানগুলো সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে এক বৈশ্বিক উদযাপনের সূচনা করবে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতেই কলম্বিয়ান পপ কুইন শাকিরা বিশ্বকাপের অফিসিয়াল থিম সংএর একটি ঝলক ভক্তদের দেখিয়েছেন। নাইজেরিয়ান গায়ক বার্না বয়এর সাথে শাকিরার এই গানটি চলতি আসরের মূল সুর হিসেবে কাজ করবে। মোট ১০৪টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞ ঘিরে বিশ্বজুড়ে এখন টানটান উত্তেজনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

আপডেট সময় ০৪:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬