ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত থেকে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে। রবিবার (১০ মে) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা, হিজলদী, কাঁকডাঙ্গা, কালিয়ানী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ভারতীয় ওষুধ, হিজলদী বিওপির দল ফকিরপাড়া রোড এলাকা থেকে আরও ওষুধ এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।

এছাড়া কাঁকডাঙ্গা বিওপির দল কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে এবং কালিয়ানী বিওপির দল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী আমবাগান এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

জব্দকৃত এসব মালামালের মোট বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত থেকে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় ০৮:১৮:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬