ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

মসজিদে টিকটক ভিডিও, সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল ড্রেস পরে মসজিদে টিকটক ভিডিও বানানোর ঘটনায় বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়া নবম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া আক্তার শান্তার ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে ওই শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার করেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিহুর রহমান।

এর আগে গতকাল সোমবার (১১ মে) বিদ্যালয়টির নবম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার শান্তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে মঙ্গলবার (১২ মে) শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ছাড়পত্র প্রত্যাহারের আবেদন করা হয়। পরে যথাযথ বিধিমালা অনুসরণ না করে ছাড়পত্র দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে তা প্রত্যাহারের নির্দেশ দেন ইউএনও। নির্দেশনা পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার করে নেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘প্রতিষ্ঠান থেকে যে প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা যেনো বজায় থাকে সেটির জন্য সর্তক করা হয়েছে। ’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদে টিকটক ভিডিও, সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল

আপডেট সময় ০৮:৫২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬