ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সামনে নতুন বা’ধা দৌলতদিয়ায় বড় দুর্ঘটনা, পদ্মা নদীতে যাত্রীবাহী বাস আটকের পরেই মুক্তি—পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ দিয়ে ছাত্রলীগ নেতার পোস্ট মিসাইলের বদলে বার্তা, পুতিনকে লিখলেন জেলেনস্কি

ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার: পানিসম্পদমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ভারত না চাইলে সরকার পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (২৩ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে নদী দিবস উপলক্ষে নোঙর আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।  মন্ত্রী বলেন, ‘ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে দেশটির সঙ্গে সরকার আগ বাড়িয়ে আলোচনায় যাবে না। বিএনপি সরকারের আমলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে তিনি বলেন, ‘গতকাল শুক্রবার ঝিনাইদহে গেলেন নাসীরুদ্দীন। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা রয়েছে, সেটা তার মধ্যে রয়েছে? এমন এমন কথা বলেন!’

এ্যানি বলেন, ‘অস্ত্রশস্ত্র নিয়ে এমন মানুষদের সঙ্গে গিয়েছেন তিনি, যারা একসময় বিতর্কিত ছিল। যারা বাইরে বাইরে ভালো ব্যবহার দেখাচ্ছেন, তাদের বলছি এখনও সময় আছে, নদীদেশ বাঁচাতে হবে।

শিশু রামিসা হত্যাকাণ্ড ইস্যুতে মন্ত্রী বলেন, ‘রামিসার ঘটনা লোমহর্ষক। এটা নিকৃষ্ট হত্যাকাণ্ড। ২৪ ঘণ্টার ভেতরেই আসামিকে ধরা হলো। তার মাবাবার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বললেন। বিচারটা সময়ের ব্যাপার মাত্র।তিনি বলেন, ‘এ মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা কথা বলছে, তারা কি সহায়তা করছে নাকি বাধা দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা

ভারত না চাইলে পদ্মা ব্যারাজ নিয়ে আগ বাড়িয়ে আলোচনায় যাবে না সরকার: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬