ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইসলামী ব্যাংকের এমডিকে অনলাইনে বোর্ড মিটিং করতে চাপ আইনশৃঙ্খলা বাহিনীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যানের যোগদান উপলক্ষে সোমবার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হলেও গ্রাহকদের আন্দোলনের মুখে তা অনুষ্ঠিত হতে পারেনি। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে অনলাইনে সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও গ্রাহকদের তীব্র প্রতিবাদের কারণে সেটিও সম্ভব হয়নি।

সোমবার বিকেলে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইনের কার্যালয়ে অবস্থানকালে দেখা যায়, কয়েকজন পুলিশ কর্মকর্তা তাকে অনলাইনে বোর্ড সভা আয়োজনের পরামর্শ দিচ্ছেন। এ সময় গ্রাহকরা এমডির কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন এবং অনলাইন সভার বিরোধিতা করেন।

গ্রাহক ফোরামের নেতারা সাংবাদিকদের জানান, পুলিশ ও ডিবির কিছু কর্মকর্তা অনলাইনে সভা আয়োজনের জন্য ব্যাংক কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করছেন। তাদের দাবি, ২০১৭ সালে যেভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে। তারা যেকোনো ধরনের ‘অযাচিত হস্তক্ষেপ’ প্রতিহত করার ঘোষণা দেন।

অন্যদিকে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন বলেন, গ্রাহকদের দাবিকে সম্মান জানিয়ে এবং পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া সত্ত্বেও অনলাইনে বোর্ড সভা আয়োজন থেকে বিরত থাকা হয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং পরিচালনা পর্ষদের সভা ঘিরে সৃষ্ট উত্তেজনার কারণে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকঢোল পিটিয়ে জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬

ইসলামী ব্যাংকের এমডিকে অনলাইনে বোর্ড মিটিং করতে চাপ আইনশৃঙ্খলা বাহিনীর

আপডেট সময় ০৯:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬