ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

আম খেলে কি আসলেই ঘুম হয়?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

আমের মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এখন পাকা আমের ঘ্রাণে ভরে উঠেছে ঘরবাড়ি। সুস্বাদু এই ফলটি প্রায় সবার কাছেই প্রিয় হলেও অনেকেই অভিযোগ করেন, আম খাওয়ার পর শরীরে ঘুম ঘুম ভাব বা আলস্য তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, পাকা আমে থাকা কিছু প্রাকৃতিক উপাদানই এই তন্দ্রাভাবের জন্য দায়ী হতে পারে। আমে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরে নিদ্রাকর্ষক প্রভাব ফেলতে পারে।

এছাড়া আমে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ও মিনারেলের উপস্থিতি ইনসুলিনের নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ইনসুলিন বাড়লে ট্রিপটোফ্যান সহজে মস্তিষ্কে প্রবেশ করে, যেখানে এটি বিভিন্ন নিউরোট্রান্সমিটার তৈরিতে ভূমিকা রাখে। এর মধ্যে সেরোটোনিন অন্যতম, যা মানসিক প্রশান্তি ও শিথিলতা তৈরি করে।

সেরোটোনিনের প্রভাবে মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত ও শিথিল হয়ে আসে, ফলে শরীরে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব তৈরি হতে পারে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে বেশি পরিমাণে আম খেলে এই অনুভূতি আরও প্রবল হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সবার ক্ষেত্রে একই ধরনের প্রতিক্রিয়া দেখা নাও দিতে পারে। পরিমিত পরিমাণে আম খাওয়া সাধারণত স্বাস্থ্যকর এবং এতে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পাওয়া যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

আম খেলে কি আসলেই ঘুম হয়?

আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬