ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল বিশ্রামের সুযোগ দেওয়া হলো না ইরানি খেলোয়াড়দের, ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড় দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা “পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন”

“ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম নেইমার। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই সেলেসাও শিবিরে দুঃসংবাদ। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা এই তারকা ফরোয়ার্ডকে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও পাচ্ছে না ব্রাজিল। এমনকি নকআউট পর্বে তার ফেরা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। তার অনুপস্থিতিতে সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। এবার জানা গেল, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও তাকে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতেও খেলতে পারবেন না। বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৫ জুন।

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পান নেইমার। এরপর ১০ দিন পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও এখনও পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তিনি।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্রাজিল দলের সঙ্গে থাকলেও সম্প্রতি আবারও মেডিক্যাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে নেইমারকে। এটি গত সপ্তাহে করা পরীক্ষারই পুনর্মূল্যায়ন। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন—সিবিএফ এখন পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ করেনি।

অন্যদিকে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও মাঠে না গিয়ে হাসপাতালে পরীক্ষার জন্য যান নেইমার। এতে তার শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।

ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগেই নেইমারকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ, গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা কার্যত শেষ।

তবে আশাবাদ হারাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। মরক্কো ম্যাচের আগে তিনি বলেছিলেন, “নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, আগামী সপ্তাহে সে পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবে।”

এখন ব্রাজিল সমর্থকদের অপেক্ষা একটাই—গ্রুপ পর্বের পর অন্তত নকআউটের লড়াইয়ে কী সেলেসাওদের জার্সিতে দেখা যাবে তাদের সবচেয়ে বড় তারকাকে, নাকি বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে নেইমারের জন্যও?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

“ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার”

আপডেট সময় ১১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬