ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য

খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা ।

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আচরণ ও ভাষা নিয়ে কঠোর সমালোচনা করেছেন রাশেদ খাঁন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, প্রতিদিন তার ব্যক্তিগত আইডি ও পেজের ইনবক্সে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অশালীন ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন, যৌক্তিক সমালোচনা করলেই তাকে থামিয়ে দিতে গালিগালাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও লেখেন, গালিগালাজ করে তাকে চুপ করানো যাবে না। বরং এমন আচরণের কারণেই দলটির রাজনৈতিক পরিণতি আরও কঠিন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, ইতোমধ্যে জামায়াতের অযোগ্যতা দৃশ্যমান হতে শুরু করেছে। তারা যত কথা বলবে, ততই তাদের ভুল ও অযোগ্যতা প্রকাশ পাবে। তার মতে, ভবিষ্যতে জামায়াতের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে এবং এর দায় তাদের নেতাকর্মীদের আচরণের ওপরই পড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান

খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

আপডেট সময় ০১:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬