ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে আজ ম্যাচের শুরুতেই গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন বার্সেলোনার এ তরুণ স্ট্রাইকার। ২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেওয়া ইয়ামাল যখন গোলটি করেন, তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন। আর এ গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

এ গোল করার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন আধুনিক ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ৬০ গোলের বিধ্বংসী জয়ের ম্যাচে যখন মেসি নিজের প্রথম বিশ্বকাপ গোল পান, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। আর্জেন্টাইন খুদে জাদুকরকে মাত্র ১৪ দিনের ব্যবধানে পেছনে ফেলে কনিষ্ঠ গোলদাতার তালিকায় ওপরে উঠে এলেন ইয়ামাল। একই সঙ্গে স্পেনের ফুটবল ইতিহাসেও দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল।

স্প্যানিশদের মধ্যে তার ওপরে আছেন কেবল গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭০ ব্যবধানে জয়ের ম্যাচে গাভি যখন গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার সর্বকালীন রেকর্ডটি অবশ্য এখনো অক্ষুণ্ণ রয়েছে ফুটবল সম্রাট পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার দিন পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপের মঞ্চে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।

বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ কনিষ্ঠ গোলদাতা:

. পেলে (ব্রাজিল) — ১৭ বছর ২৩৯ দিন ২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) — ১৮ বছর ৯৩ দিন ৩. গাভি (স্পেন) — ১৮ বছর ১১০ দিন ৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) — ১৮ বছর ১৪৩ দিন ৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) — ১৮ বছর ১৯০ দিন ৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) — ১৮ বছর ১৯৭ দিন ৭. দমিত্রি সিচেভ (রাশিয়া) — ১৮ বছর ২৩১ দিন ৮. লামিনে ইয়ামাল (স্পেন) — ১৮ বছর ৩৪৩ দিন ৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ বছর ৩৫৭ দিন ১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) — ১৯ বছর ২৫ দিন আটলান্টার এ ম্যাচে অভিজ্ঞ ও বয়স্ক দল নিয়ে মাঠে নামা সৌদি আরবকে শুরু থেকেই চেপে ধরে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইয়ামালের এ রেকর্ড গড়া গোলের পর মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্পেনের হাতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

আপডেট সময় ১০:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬