ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত রেকর্ড গরমের আশঙ্কা, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট

সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় পারস্য উপসাগর এলাকায় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে প্রণালি পার হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বর্তমানে জাহাজটি জ্বালানি গ্রহণ (বাংকারিং) ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, জাহাজের সব নাবিক ও ক্রু সুস্থ ও নিরাপদ আছেন।

বিএসসির তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে এমভি বাংলার জয়যাত্রা। কাতার থেকে স্টিল কয়েল পরিবহন শেষে এটি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়। তবে ওই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতকে ঘিরে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

এরপর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিলেও প্রণালিতে চলাচল বন্ধ থাকায় জাহাজটি আটকা পড়ে। পরে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গত ৮ এপ্রিল যাত্রা শুরু করলেও দুই দিন পর ইরানি কোস্ট গার্ডের বাধার মুখে আবারও ফিরে যেতে বাধ্য হয়। এরপর দীর্ঘ সময় ওমানের মিনা সাকার বন্দরের বহির্নোঙরে অবস্থান করে জাহাজটি।

অবশেষে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমে আসা এবং কূটনৈতিক তৎপরতার ফলে এমভি বাংলার জয়যাত্রা নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ারটির নিরাপদ যাত্রা সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে নাবিকদের পরিবার ও সংশ্লিষ্ট মহলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা

সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’

আপডেট সময় ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬