ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায়ও তীব্র নিন্দার ঝড় বইছে।

জানা গেছে, গত ২৪ জুন সকালে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়া হয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর।

পুলিশ জানায়, অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫) সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। তিনি পেশায় একজন কসাই এবং স্থানীয় বাজারে গরু জবাই ও দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন দাবি করেছেন অভিযুক্তের স্ত্রী পাখি আক্তার। তিনি বলেন, তার স্বামী নেশাগ্রস্ত হলেও নিজের সিদ্ধান্তে কুকুরটিকে হত্যা করেননি। তার দাবি, কুকুরটি ছিল প্রতিবেশী শাহিনারা ও তার ছেলে সোহাগ মিয়ার পালিত। তাদের নির্দেশেই মোহাম্মদ আলী কুকুরটিকে নাগরিয়াকান্দি সেতুতে নিয়ে গিয়ে গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন।

পাখি আক্তার আরও বলেন, যদি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে নির্দেশদাতাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও কারা এতে জড়িত ছিলেন, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড়

আপডেট সময় ০৫:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬