ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্ভাব্য আলোচনায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট। বাংলাদেশ চায়, আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাক। এ লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে যেকোনো প্রয়োজনীয় সংলাপে চীন সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

মাহদী আমিন জানান, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় যেভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছিল, বর্তমান সরকারও সেই অভিজ্ঞতাকে সামনে রেখে নতুন করে আলোচনা এগিয়ে নিতে চায়।

এদিকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যু। তিনি অভিযোগ করেন, অতীতে দুর্বল কূটনৈতিক অবস্থানের কারণে সংকটটি আরও জটিল হয়েছে। গণতান্ত্রিক সরকার হিসেবে বাংলাদেশ নিজস্ব উদ্যোগে এবং চীনের সহযোগিতায় মিয়ানমার সরকারের সঙ্গে কার্যকর সংলাপ শুরু করবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকা, নেপিদো ও বেইজিংয়ের এই সমন্বয় নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন

আপডেট সময় ০৬:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬