ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি ‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’ আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ, শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, তিন দেশে ৩৭০০ জনের মৃত্যু সরকারি নথিতে মৃত, নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে সরকারি দপ্তরে ঘুরছেন বাদশা নরওয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি ঢাবি নিয়ে আপত্তিকর বক্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেওয়ার লড়াইকে গর্বের অধ্যায় হিসেবে দেখছেন কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা। তার মতে, ফলাফল নয়, বিশ্বমঞ্চে দলের সাহসী পারফরম্যান্স এবং দুইবার সমতায় ফেরার মানসিকতাই দেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় অর্জন। বিশ্বকাপ শুরুর আগে খুব কম মানুষই ধারণা করেছিলেন, আফ্রিকার দল কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে কিংবা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেবে। তবে মাঠের পারফরম্যান্সে সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে দলটি।

রাউন্ড অব ৩২এ আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যায় কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩২ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হলেও তাদের লড়াকু পারফরম্যান্স কুড়িয়েছে প্রশংসা। নির্ধারিত সময়ে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে সমতাসূচক গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবারও পিছিয়ে পড়লেও বিরতির আগেই দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে না পারলেও তাদের আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের।

ম্যাচ শেষে কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা বলেন, আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে আমি গর্বিত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, দুইবার সমতায় ফেরা এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য বড় সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছে।

শুধু আর্জেন্টিনাই নয়, গ্রুপ পর্বেও শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের ফলটি দক্ষিণ আমেরিকার দলটির টুর্নামেন্ট থেকে বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখযোগ্য বিষয় হলো, স্পেন, উরুগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে এই তিনটি ম্যাচই ছিল কেপ ভার্দের ইতিহাসে প্রথম। আফ্রিকান বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে নিজেদের অভিষেক আসরেই নজর কেড়েছে। চার ম্যাচে ৪ গোল করার পাশাপাশি ৫ গোল হজম করে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বুবিস্তার দল। তবে ফলাফলের চেয়ে তাদের সাহসী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবলই এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

আপডেট সময় ১০:২০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬