ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি ‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’ আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ, শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, তিন দেশে ৩৭০০ জনের মৃত্যু সরকারি নথিতে মৃত, নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে সরকারি দপ্তরে ঘুরছেন বাদশা নরওয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি ঢাবি নিয়ে আপত্তিকর বক্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ

তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জুন মাসের টানা আট দিনের ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রায় ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন ইউরোপজুড়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ। অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যসেবার ওপরও তীব্র চাপ সৃষ্টি হয়। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম আবহাওয়া ক্রমেই বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মৃতদের অধিকাংশই আগে থেকেই বিভিন্ন দীর্ঘমেয়াদি বা জটিল রোগে ভুগছিলেন। তবে তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, মাত্র আট দিনের তাপপ্রবাহে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৫ বছরের বেশি বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি। তার ভাষ্য, সরকারি হিসাবে যে মৃত্যুর তথ্য পাওয়া গেছে, প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকিদের বয়স ৬৫ বছরের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীষ্মকালে এত বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা বেলজিয়ামের ইতিহাসে নজিরবিহীন।

অন্যদিকে, নেদারল্যান্ডসে একই তাপপ্রবাহে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছরের বেশি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা বর্তমান গতিতে অব্যাহত থাকলে ভবিষ্যতে ইউরোপে এ ধরনের প্রাণঘাতী তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র আকারে দেখা দিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক

তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, তিন দেশে ৩ হাজার ৭০০ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬