ব্রাজিলের হার সইতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশরুফা শারমীন এ্যানি।
সোমবার রাতে বিশ্বকাপে নরওয়ের কাছে ব্রাজিলের ২–১ গোলের পরাজয় চলাকালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পাঁচবার বমি করেন।
শারীরিক অবস্থার অবনতি হলে সহপাঠীরা তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেওয়ার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
সহপাঠীরা জানান, টিএসসিতে বসে খেলা দেখার সময় দলের বিপর্যয় দেখে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই ব্রাজিল সমর্থক।

ডেস্ক রিপোর্ট 

























