ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড

ভারত নামে একটি ছোট দেশ ইসরায়েলের বড় সমর্থক: নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক একটি মন্তব্যের জবাবে ভারতের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ভারত নামের একটি ছোট দেশইসরায়েলের অন্যতম বড় সমর্থক এবং সেখান থেকে তারা (ইসরায়েল) ব্যাপক জনসমর্থন পান। সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরযুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনও শক্তিশালী মিত্র নেইবলে করা সাম্প্রতিক মন্তব্যের জবাবে একথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রোববার (৫ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমাদের আরও কিছু বন্ধু আছে। যেমন ভারত নামে একটি ছোট দেশ। সেখানে ১৪০ কোটি মানুষ বাস করে এবং সেখানে আমরা অসাধারণ সমর্থন পাই।

গাজা, ইরান ও লেবাননে যুদ্ধের কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে থাকা নেতানিয়াহু বলেন, তিনি জেডি ভ্যান্সকে সম্মান করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলেরসবচেয়ে বড় বন্ধুহিসেবে মনে করেন। তবে তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে তিনি (ভ্যান্স) যা বলেন, তার সবকিছুর সঙ্গে আমি একমত। বিষয়টি আমাকে স্পষ্ট করে বলতে হবে।এর আগে সম্প্রতি জেডি ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেন, তাদেরএকমাত্র শক্তিশালী মিত্রযুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়ানো উচিত নয়। নেতানিয়াহু দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারত থেকে তিনি বিপুল সমর্থন পাচ্ছেন। তার ভাষায়, ইসরায়েলের আরও অনেক বন্ধু রয়েছে।

কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, অনেক দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলবিরোধী ও ইহুদিবিদ্বেষী প্রচারণা চালানো এখন যেন এক ধরনেরফ্যাশনহয়ে গেছে। তবে এসব দেশের নেতারাই পরে তাকে ফোন করে বিভিন্ন চুক্তি করতে চান অথবা ইসরায়েলের সামরিক বাহিনীর কিছু কৌশল শেখানোর অনুরোধ করেন বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘বাস্তব সম্পর্ক বাইরে থেকে যেমন দেখা যায়, তেমন নয়। আমাদের অনেক, অনেক বন্ধু রয়েছে।এনডিটিভি বলছে, হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে ইসরায়েলকে নিয়ে জেডি ভ্যান্স ওই মন্তব্য করেছিলেন। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পক্ষে অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভার সদস্য হতাম, তাহলে বিশ্বের একমাত্র শক্তিশালী মিত্রের বিরুদ্ধে অবস্থান নিতাম না।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি থাকলেও ইসরায়েল এখনও তা বাস্তবায়ন করেনি। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান গ্রাম ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, যাতে তারা হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা পেতে পারে। তিনি বলেন, ‘লেবাননের কিছু খ্রিস্টান গ্রাম আসলেই ইসরায়েলের সঙ্গে যুক্ত হতে চেয়েছে। কারণ আমরা তাদের হিজবুল্লাহর হাত থেকে রক্ষা করি। হিজবুল্লাহ তাদেরকে হত্যা করতে চায়। বিশ্বের অন্য জায়গার খ্রিস্টানদের ক্ষেত্রেও আমরা একই কাজ করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা

ভারত নামে একটি ছোট দেশ ইসরায়েলের বড় সমর্থক: নেতানিয়াহু

আপডেট সময় ০১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬