ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এমন একটি মহান দায়িত্ব, যার মাধ্যমে মৃত্যুর পরও মানুষের কল্যাণ অব্যাহত থাকে। তাই সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম হলো শিক্ষকতা।

সোমবার (৭ জুলাই) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা মনে রাখবেন, আপনারা শুধু একটি পেশায় নেই—আপনারা শিক্ষকতা পেশায় আছেন। আমি নিজেও এই পেশার মানুষ। শিক্ষক হিসেবে আমি উপলব্ধি করি, শিক্ষকতা এমন একটি মহান পেশা, যার মাধ্যমে সবচেয়ে বেশি সদকায়ে জারিয়া অর্জনের সুযোগ রয়েছে।’

তিনি বলেন, শিক্ষকরা এমন মানুষ গড়ে তোলেন, যারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উচ্চপদে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তাকে তাদের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতে তিনি নিজ চোখে দেখেছেন বলেও উল্লেখ করেন।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে যেসব সীমাবদ্ধতা ও সুপারিশ রয়েছে, সেগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এসব সুপারিশ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে ড. মিলন বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং একটি শিক্ষিত প্রজন্ম ও সমৃদ্ধ জাতি গড়ে তোলাই তার লক্ষ্য।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শিক্ষকরা। তাই শিক্ষা-সংশ্লিষ্ট যেকোনো সমস্যা বা সীমাবদ্ধতার বিষয়ে মন্ত্রণালয়কে জানাতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬