ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বা হাশদ আলশাবি জানিয়েছে, পবিত্র শহর নাজাফে আয়াতুল্লাহ আলি খামেনির শোক মিছিলে ২৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে পিএমএফ জানানো হয়, ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে মিছিলে অংশ নিচ্ছেন। শোকাহত মানুষের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে।

কয়েক দিনব্যাপী চলা শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির লাশ নাজাফে নেওয়া হয়। এ উপলক্ষে কোম, কারবালা এবং তার নিজ শহর মাশহাদেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রথমে হযরত আলি (রা)-এর মাজারে আয়াতুল্লাহ খামেনির জানাজা পড়া হয়। এরপর বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় নাজাফে শুরু হয় আনুষ্ঠানিক শোক মিছিল।

মিছিলটি মাজার থেকে কুফা সেতু এবং থাওরাত আলআশরিন চৌরাস্তা হয়ে আলসদরিন স্কয়ারের দিকে অগ্রসর হয়। এরপর খামেনির লাশবাহী কারবালার দিকে নিয়ে যাওয়া হয়। সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ

আপডেট সময় ০১:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬