ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের করাচি উপকূলের কাছে পাঁচজন ক্রুসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে আরব সাগরে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে উড়ে এসেছিল। মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে হঠাৎ বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। এর কিছুক্ষণ পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট আগে পাইলট নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন। নিখোঁজ বিমানটি পরিচালনা করছিল করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কেটু এয়ারওয়েজ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বুধবার এক বিবৃতিতে বিমানে থাকা পাঁচজন ক্রুর পরিচয় নিশ্চিত করেছে। বিবৃতিতে সংস্থাটি জানায়, পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটি এবং অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে তারা সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে নিখোঁজ ক্রুদের নিরাপদে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে প্রতিষ্ঠানটি।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪এর প্রাথমিক তথ্য বলছে, রাডার থেকে অদৃশ্য হওয়ার ঠিক আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। এরপর সেটি দ্রুতগতিতে খাড়া নিচের দিকে নামতে শুরু করে। নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্তে পাকিস্তান নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সরকারি সংস্থা যৌথভাবে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পাকিস্তানে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সে সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরের কাছে অবতরণের সময় জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৯৯ আরোহীর মধ্যে ৯৭ জন নিহত হয়েছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান

আপডেট সময় ০১:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬