ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী সেন্ট মার্টিন–শাহপরীর দ্বীপে ভেসে এলো ৩ অর্ধগলিত মরদেহ ‘অবৈধ’ ইসরায়েলিদের তৈরি পণ্য নিষিদ্ধ করল আয়ারল্যান্ড আর্জেন্টিনা–মিশর বিতর্কে মুখ খুলল ফিফা ৬ মিনিট সময় পেলে তুমি কী করবে? জবাবে মামদানি বললেন, মিসরের ডাকাতির শিকার হওয়ার রিপ্লে দেখব শিল্পচর্চাকেই নিজের স্বপ্নপূরণের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি: সালমান মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট বিশ্বকাপে জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রকে তুলোধোনা করলেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে ‘ফিফানিক’ বিতর্ক, ফিফাকে ধুয়ে দিলেন তারকারা আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপে মিসরের স্মরণীয় অভিযানের পুরস্কার পেলেন প্রধান কোচ হোসাম হাসান। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তির মেয়াদ থাকবে ২০৩০ সাল পর্যন্ত। বুধবার এক বিবৃতিতে ইএফএর সভাপতি হ্যানি আবু রিদা বলেন, “অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি সানন্দে অনুমোদন করেছে।

৫৯ বছর বয়সী হোসাম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নেন। তার অধীনেই দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে পৌঁছায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন। চলমান বিশ্বকাপে হোসামের নেতৃত্বেই নতুন ইতিহাস গড়ে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩১ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় ফারাওরা। এরপর বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

এরপর শেষ বত্রিশের লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নেয় মিসর। ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক হলেও এত দূর আগে কখনো যেতে পারেনি উত্তর আফ্রিকার দেশটি। শেষ ষোলোর ম্যাচেও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল মিসর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২০ গোলে এগিয়ে ছিল তারা। তবে শেষ দিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ৩২ ব্যবধানে হেরে কোয়ার্টারফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় মোহাম্মদ সালাহদের।

বিদায়টা হতাশার হলেও পুরো টুর্নামেন্টে মিসরের লড়াকু পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবেই হোসাম হাসানের ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। কোচিংয়ে আসার আগে হোসাম হাসান ছিলেন মিসরের ফুটবলের অন্যতম কিংবদন্তি। জাতীয় দলের হয়ে ১৭৭ ম্যাচে ৬৯ গোল করে তিনি এখনও দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

বিশ্বকাপে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন মিসর কোচ

আপডেট সময় ১২:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬