ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নেপালে বন্যা-ভূমিধস: অপুদের দেশে ফেরার প্রস্তুতি, আটকে আছেন তাসরিফ রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা ভারতীয় গাঁজা ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন ইউপি সদস্য বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর পরিবর্তে অর্থ সহায়তা চায় নেপাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন আমরা যে রাস্তা দিয়ে ফিরব, সেটি পুরো ধসে গেছে: নেপাল থেকে তাসরিফ খান ‘আমরা ছাত্র হওয়ার জন্য সংসদে আসিনি’, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

কমপ্লিট শাটডাউনে সারাদেশে বন্ধ আমদানি-রপ্তানি 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব খাতের অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আজকেও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সারাদেশে বন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। স্থলবন্দরগুলোতে বাংলাদেশ এবং ভারতের অংশে আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক।

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে ঢাকায় এনবিআর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম সমুদ্রবন্দর, বেনাপোল ও সোনামসজিদ স্থলবন্দর এবং ঢাকা কাস্টমস হাউসসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের রাজস্ব কার্যক্রম বন্ধ রয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ।

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেছেন, বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, কমপ্লিট শাটডাউনের ফলে রপ্তানি কনটেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। বন্দরে অপেক্ষা করছে ১৭টি কন্টেইনারবাহী জাহাজ। আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও। শ্রমিকরা জানায়, ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে অন্তত ৫০০ ট্রাক আটকা পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও

কমপ্লিট শাটডাউনে সারাদেশে বন্ধ আমদানি-রপ্তানি 

আপডেট সময় ০৬:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫