ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হাতে হত্যা হলে কী করতে হবে জানিয়ে রেখেছি : ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যদি ইরানের হাতে তিনি নিহত হন, তাহলে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে—সেই নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি অনেক দিন ধরেই ইরানের লক্ষ্যবস্তু। আর যদি তার ওপর হামলা সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জবাব হবে নজিরবিহীন।

ট্রাম্পের ভাষায়, “আমি নির্দেশনা দিয়ে রেখেছি। যদি আমার কিছু হয়, তাহলে ইরানের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনও দেখেনি।”

সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, ইরান ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করেছিল। সিএনএনও জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাচ্ছিল। তবে ইসরায়েলের দেওয়া তথ্যকে সবচেয়ে সাম্প্রতিক বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও দাবি করেন, ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে মুহূর্তের মধ্যে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে উল্লেখ্য, ট্রাম্পের এসব বক্তব্য ও ইসরায়েলি গোয়েন্দাদের দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের হাতে হত্যা হলে কী করতে হবে জানিয়ে রেখেছি : ট্রাম্প

আপডেট সময় ০১:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬