ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরে আবার বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

দেশের উত্তরাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী তিন দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এতে রংপুর বিভাগের পাঁচ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি বিপৎসীমা অতিক্রম করে প্লাবিত হতে পারে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলেও বাড়ছে নদীর পানি। কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিনে সুরমা ও কুশিয়ারার পানিও আরও বাড়তে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানিও ঊর্ধ্বমুখী। আগামী পাঁচ দিন এ ধারা অব্যাহত থাকলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কয়েকটি পয়েন্টে পানি সতর্কসীমা ছুঁতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উজানে বৃষ্টিপাত বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উত্তরে আবার বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা

আপডেট সময় ০৪:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬