ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি এই সফরে গেলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

সফরে তিনি দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বৈঠক করবেন।

আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষাবিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

আপডেট সময় ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬