ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি: ভাইরাল সেই ভিডিও নিয়ে জামায়াত এমপির বিবৃতি

মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ, থাকছে না জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জেএসডি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে এক নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এই আয়োজনে জোটভুক্ত অধিকাংশ দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বসছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। বিএনপি সূত্র বলছে, যুগপৎ আন্দোলনের সময় যারা রাজপথে দলটির পাশে ছিল, তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই নৈশভোজের মূল উদ্দেশ্য।

বিএনপির আমন্ত্রণে নৈশভোজে অংশ নিচ্ছেন যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দলের শীর্ষ নেতারা। এর মধ্যে রয়েছে, ১২ দলীয় জোটের নেতারা; জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধিরা; গণতন্ত্র মঞ্চের নেতারা; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; গণঅধিকার পরিষদ; বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টসহ (এনডিএম) অন্য কয়েকটি শরিক দল।

তবে একসময় বিএনপির দুই গুরুত্বপূর্ণ মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এতে অংশ নিচ্ছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ, থাকছে না জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জেএসডি

আপডেট সময় ০৩:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬