ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

মন্ত্রিত্ব কোনো বিষয় নয়, মানুষের সমর্থনই সবচেয়ে বড়: ইশরাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মন্ত্রিত্ব তার কাছে মূল বিষয় নয়। এলাকার মানুষের সমর্থন ও ভালোবাসা ধরে রেখে তাদের জন্য কাজ করে যাওয়াই তার লক্ষ্য। সোমবার (২০ জুলাই) রাজধানীর সদরঘাট এলাকায় জনসাধারণের সাথে ফিফা বিশ্বকাপ২০২৬ আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল ম্যাচ দেখার সময় সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমার এলাকার মানুষই আমার বন্ধু। আমার সাথে যারা নেতাকর্মীরা আছেন, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আছেন, তারাই আমার বন্ধু, তারাই আমার পরিবারের মত। ইশরাক হোসেন বলেন, মন্ত্রী কোন বিষয়ই না। আমার যতক্ষণ আমার এলাকার মানুষ, জনগণ আমার প্রতি সমর্থন রাখবে, মন্ত্রিত্ব বলেন বা অন্য অনেক দায়িত্বশীল পদ আসবে যাবে। কিন্তু মূল বিষয় হচ্ছে আমার এলাকার মানুষের সমর্থন, তাদের ভালোবাসা, সেটাকে ধরে রাখা, তাদের জন্য কাজ করে যাওয়া। এটিই আমি করে যাব ইনশাআল্লাহ।

শৈশবের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, তার বাবা মরহুম সাদেক হোসেন খোকা একজন ক্রীড়ানুরাগী ছিলেন। তার মাধ্যমেই ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল।

তিনি বলেন, শৈশবের অনেক কথাই মনে পড়ে।  বিশেষ করে আমার পিতা, মরহুম সাদেক হোসেন খোকা, উনার কথা মনে পড়ে। উনি একজন ক্রীড়ানুরাগী ছিলেন। এবং উনার মাধ্যমেই আমি ছোটবেলা থেকেই বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহ জন্মেছে। আমরা নিজেরাও খেলেছি, খেলা ফলো করেছি, দেখেছি। তো আমার বাবার সাথে ছোটবেলায় ওয়ার্ল্ড কাপ খেলা দেখতাম। সেই কথাগুলো তো মনে পড়ে, অবশ্যই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

মন্ত্রিত্ব কোনো বিষয় নয়, মানুষের সমর্থনই সবচেয়ে বড়: ইশরাক

আপডেট সময় ০৪:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬