ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্কে সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে দুই দেশের সামরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) পাঁচ দিনের সরকারি সফরে ঢাকা ছাড়েন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে তিনি তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন।

আইএসপিআরের মতে, এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

সংশ্লিষ্টরা আশা করছেন, সেনাপ্রধানের এই সফর দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা তৈরি করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্কে সেনাপ্রধান

আপডেট সময় ০৪:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬