ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আগামী ২০৩০ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। স্বাগতিক দেশের মর্যাদা পাওয়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বাছাইপর্ব পেরোনোর প্রয়োজন নেই। তবে এরপরও দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে মাঠে নামতে হতে পারে লিওনেল স্কালোনির দলকে। বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে উদ্বোধনী পর্বের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিশেষ আয়োজনের কারণে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।

তবে সরাসরি টিকিট নিশ্চিত হলেও প্রতিযোগিতামূলক সূচি থেকে আর্জেন্টিনাকে বাইরে রাখতে চায় না দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা (কনমেবল) বরং তাদেরও আঞ্চলিক প্রতিযোগিতায় রাখার পরিকল্পনা করা হচ্ছে। এর অন্যতম কারণ, ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪এ উন্নীত করার প্রস্তাব। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ এ বিষয়ে আগেই সমর্থন জানিয়েছেন। দলসংখ্যা বাড়লে দক্ষিণ আমেরিকার জন্য বরাদ্দ টিকিটও বাড়তে পারে। সে ক্ষেত্রে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে আগেই নিশ্চিত থাকায় বাকি দেশগুলোর জন্য বাছাইপর্বের প্রতিযোগিতা তুলনামূলক সহজ হয়ে যাবে।

এ পরিস্থিতিতে প্রচলিত বাছাইপর্বের প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে নতুন একটি টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে কনমেবল। প্রস্তাবিত এই প্রতিযোগিতা অনেকটা উয়েফা নেশনস লিগের আদলে হতে পারে। এর মাধ্যমে কোপা আমেরিকার মধ্যবর্তী সময়েও দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলো নিয়মিত উচ্চমানের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে।

প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট হ্যারিসন জানিয়েছেন, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি দেশগুলো অবশিষ্ট টিকিটের জন্য লড়াই করবে। পাশাপাশি বাছাইপর্বের ফলাফলের ভিত্তিতে উয়েফার সঙ্গে যৌথভাবে নেশনস লিগের আদলে একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যেখানে দক্ষিণ আমেরিকার দলগুলো ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে পারবে। যদিও পুরো পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি এবং ফিফাও ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ করেনি। তবে আগামী ফিফা উইন্ডোতে, যা ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে, আর্জেন্টিনা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ, ভেন্যু ও নির্দিষ্ট সময়সূচি পরে জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে

২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে

আপডেট সময় ০১:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬