ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না: শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ শিক্ষকের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস দেশের সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি: মোদিকে রাহুলের কটাক্ষ সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘণ্টায় কেন সুর বদলালেন ট্রাম্প ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মোদির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে আরও কঠোর আইন আনার উদ্যোগ নিয়েছে সরকার।

মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ অপরাধ নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িত। তাই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তার ভাষ্য, গত আড়াই মাসে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে এবং এখন দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইনের খসড়া বিল উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর চলতি সংসদ অধিবেশনেই বিলটি দ্রুত পাস করানোর উদ্যোগ নেওয়া হবে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়। সে কারণেই অল্প সময়ের মধ্যে প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করে ফলাফলও প্রকাশ করা হয়েছে।

সবশেষে মোদি বলেন, দেশের তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোরতম ব্যবস্থা নেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মোদির

আপডেট সময় ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬