ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতেই হবে, এ বিষয়ে কোনো আপস নয়: রাহুল গান্ধি আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না: শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ শিক্ষকের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় প্রা/ণ গেল শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে কথা বলে লাভ নেই: সিজেপির মুখপাত্র জামায়াতের জোট থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস দেশের সবকিছু বন্ধ করতে পেরেছেন, শুধু প্রশ্নফাঁস বন্ধ করতে পারেননি: মোদিকে রাহুলের কটাক্ষ সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তির ২৪ ঘণ্টায় কেন সুর বদলালেন ট্রাম্প ইরান এখন আলোচনায় আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প

বিক্ষোভের মুখে সরানো হলো ভারতের শিক্ষাসচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ভারতে নিট-ইউজি প্রশ্নফাঁসকে ঘিরে টানা আন্দোলন ও বিক্ষোভের মধ্যেই বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিক্ষাসচিব বিনীত জোশিকে দায়িত্ব থেকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে নরেশ পাল গাঙ্গওয়ারকে। বৃহস্পতিবার গভীর রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সরকারি আদেশ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা বিনীত জোশিকে এবার পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা নরেশ পাল গাঙ্গওয়ারকে নতুন শিক্ষাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রশাসনিক রদবদলে আরও ১৩টি নতুন নিয়োগ এবং চারটি ইন-সিটু পদোন্নতির ঘোষণা দিয়েছে সরকার।

এদিকে প্রশ্নফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। দিল্লিতে সংসদ অভিমুখে লং মার্চে নামা আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, প্রশ্নফাঁসের ঘটনায় উদাসীনতার কারণেই শিক্ষাসচিবকে সরানো হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, শুধু প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতরাই নয়, দায়িত্বে অবহেলা করা কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের ঘটনায় আরও কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালতের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কঠোর আইন প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে আগামী সপ্তাহেই একটি বিল সংসদে তোলার পরিকল্পনা রয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, চলমান সংকট নিরসনে আজ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টাইফয়েডে আক্রান্ত ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বিক্ষোভের মুখে সরানো হলো ভারতের শিক্ষাসচিব

আপডেট সময় ১১:৩২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬