ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই উচিত ছিল ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে বিচারের মুখোমুখি করা। আমরা এখানে এসে জানতে পারলাম, তিনি শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, এই জুলাই পদযাত্রা থেকে আমরা বলছি, এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যেন কোনোভাবেই ‘সেফ এক্সিট’ বা নিরাপদে দেশ থেকে পালাতে না পারেন, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্টের দোসর এই চুপ্পুকে গ্রেপ্তার করে বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আমরা সংসদের পাশাপাশি রাজপথেও আছি। এই আন্দোলন সফল করতে আমরা নেত্রকোনাবাসীকে পাশে চাই।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে নেত্রকোনা পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচনের পূর্বে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়ন থেকে সরে গিয়ে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। দেশের মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছিল, তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবিলম্বে গণভোটের রায় কার্যকর করতে হবে।

নেত্রকোনা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম এবং জেলা এনসিপির সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠানসহ অন্যান্য নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০২:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬