ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের আলোচিত জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকে সন্ত্রাসীরা বিষ মিশিয়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৫ জুলাই) রাতে বিষয়টি তদারকি করতে আসেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) নাজিমুল হক।

তিনি গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসীরা এ কাজটা করেছে মধ্যরাতে। কারণ তারা জানে ভোরে ঘুম থেকে উঠে অনেকে এ পানি ব্যবহার করে এবং কয়েকজন বিষমিশ্রিত পানি ব্যবহার করে অসুস্থ হয়েছে। তিন-চারজন সারা দিন পেটের পীড়ায় অসুস্থ হয়েছে।

ডিআইজি বলেন, বিভিন্ন ধরনের কীটনাশক জাতীয় ওষুধ তারা পানিতে দিয়েছে। সন্ত্রাসীরা বুঝে গেছে অস্ত্র দিয়ে আমাদের ঠেকানোর ক্ষমতা শেষ হয়ে গেছে। তাই তারা গুপ্তভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে অভিযানের পর থেকে আমরা নানামুখী বাধার সম্মুখীন হচ্ছি। এর আগে সন্ত্রাসীরা আমাদের ইলেকট্রিসি লাইন, পানির লাইন ও রাস্তা কেটে দিয়েছে। আমাদের সদস্যরা যেন এখানে থাকতে না পারে, এ জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে, মব সৃষ্টি করেছে।

অস্থায়ী এই ক্যাম্পে র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ছাড়াও এই ট্যাংকের পানি এখানকার স্কুলের শিক্ষার্থীরাও পান করে এবং ব্যবহার করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ

আপডেট সময় ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬