ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী পুলিশের সঙ্গে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

‘শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না’ — জবি প্রক্টর

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উদ্দেশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ আপনার লাশ পর্যন্ত গ্রহণ করবে না। এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটিতে গ্রহণ করবে না।”

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও এর আশপাশে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, “জগন্নাথবাসী এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজনকেও সহ্য করবে না।”

মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে প্রক্টর নাসির উদ্দিন বলেন, “বিপ্লব এখনো শেষ হয়নি। সেই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে।” তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন নতুন করে সাংগঠনিক তৎপরতার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আজকাল বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো মাঝে মাঝে ব্যানার নিয়ে দুই মিনিটের জন্য দাঁড়ায় এবং বলে তাদের আন্দোলন চলমান। আমি বলতে চাই, এই জগন্নাথের আশেপাশে যদি এ ধরনের কিছু হয়, একজনও যেতে পারবে না, যতজনই আসুক না কেন।”

প্রক্টর আরও বলেন, যারা এখনো নিষিদ্ধ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাদের উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া। ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা জগন্নাথবাসী প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। সেই আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, এক দফার ঘোষক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন।এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মোঃ রিয়াজুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

‘শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না’ — জবি প্রক্টর

আপডেট সময় ০৯:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬