ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদালতের নির্দেশে ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা টিফিনের রুটিতে ব্লেড নিয়ে তদন্ত, বরখাস্ত হলেন শিক্ষিকা চোখ হারানো আলিফকে দেখতে যাচ্ছেন এনসিপি নেতারা এবার গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে: রাশেদ খাঁন অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর আবারও ইসরায়েলি সেনাদের বেড়েছে আত্মহত্যার প্রবণতা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোকেও হুমকি ইরানের আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান গাজায় ‘গণহত্যা’ চালাতে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র-গোলাবারুদ দিয়েছিল ভারত!

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লতিফ সিদ্দিকীকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলায় তার বিরুদ্ধে অভিযোগ, শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশ পণ্ড করা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় বৈঠকে তিনি সম্পৃক্ত ছিলেন। এ মামলায় তিনি ১০ নম্বর আসামি।

এর আগে বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন তিনি ঢাকার একটি নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

শাপলা চত্বরের বহুল আলোচিত এ মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশে ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লতিফ সিদ্দিকীকে

আপডেট সময় ০২:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬