ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি বেরোবি ক্যাম্পাস ছাত্রদলের দখলে: দণ্ডিত জামায়াত নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ‘দেখা না দিলে বন্ধু কথা কইও না’— এবার আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য: আসিফ মাহমুদ ছাত্রদল-শিবির সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ ‘বাংলা আজ এক বিশালাকার কারাগার’: এবার গণআন্দোলনের হুঁশিয়ারি মমতার পৃথিবীর দিকে আসছে বিশাল গ্রহাণু, পারমাণবিক বোমা দিয়ে করা হবে ধ্বংস! জুলাই যোদ্ধাদের হাত-পা ভাঙবেন না, রক্ত ঝরাবেন না: জামায়াত আমির তনু হত্যা মামলা: জামিনে মুক্ত অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার: নয়ন রংপুরে মাদ্রাসার জমি বন্ধক দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

‘মুখ সামলান, তা না হলে শরীর সামলাতে পারবেন না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখ সামলান, তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না।’

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নুতন আন্ডারচর, আড়িয়াল খাঁ নদীর তীররক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের। এমনও মা আছেন, যিনি দুটি সন্তান হারিয়েছেন, তাদের কষ্ট অনেক। যারা গুম, খুন হয়েছে তাদের কষ্টও অনেক। এ দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। এ সব পরিবারের প্রতি আমাদেরও ভালোবাসা আছে। আমরাও তাদের পাশে, জুলাই শহিদ পরিবারের পাশে থাকতে চাই। ১৭ বছরে গুম, খুন হওয়া সব পরিবারের পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই।’

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি

‘মুখ সামলান, তা না হলে শরীর সামলাতে পারবেন না’

আপডেট সময় ১০:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬