ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ

আল-আকসা দখলের পথে ইসরাইল: জরুরি বৈঠক ডাকল জর্ডান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও ধর্মীয় স্থিতাবস্থা পরিবর্তনের আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আরব ও মুসলিম বিশ্বে। ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। বিস্তারিত জানাচ্ছেন…

বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। বৈঠকের আয়োজন করছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।

জর্ডানের উদ্বেগের কেন্দ্রবিন্দু, আল-আকসা প্রাঙ্গণে সাম্প্রতিক সময়ে ইহুদি উগ্রপন্থিদের প্রবেশ এবং সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনা বেড়ে যাওয়া। আম্মানের দাবি, এসব পদক্ষেপ দীর্ঘদিন ধরে প্রচলিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থিতাবস্থার পরিপন্থী।

গত ২৩ জুলাই ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে প্রায় দুই হাজার ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। জর্ডানের অভিযোগ, ওই ঘটনায় পবিত্র স্থানটির প্রচলিত ব্যবস্থার গুরুতর লঙ্ঘন হয়েছে। পাশাপাশি ‘টেম্পল মাউন্ট’ এলাকায় বিশেষ পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা এবং সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে দেশটি।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির ভাষায়, আল-আকসার বর্তমান অবস্থায় যেকোনো পরিবর্তন শুধু ফিলিস্তিন বা জর্ডান নয়, পুরো মুসলিম বিশ্বেই ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। তাই কূটনৈতিক সব পথেই সংকট মোকাবিলার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণের তত্ত্বাবধানে জর্ডানের ভূমিকা ১৯৯৪ সালের ইসরাইল-জর্ডান শান্তিচুক্তিতেও স্বীকৃত। এদিকে পশ্চিম তীরে সম্ভাব্য ফিলিস্তিনি উচ্ছেদ নিয়েও উদ্বেগ জানিয়েছে আম্মান। জর্ডানের আশঙ্কা, বড় ধরনের বাস্তুচ্যুতি ঘটলে দেশটিতে নতুন শরণার্থী সংকট তৈরি হতে পারে।

একই সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে জর্ডানের সমালোচনার জেরে দেশটিতে সরবরাহ করা পানির পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছে ইসরাইল বলেও জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের মতে, এসব ঘটনার ফলে দুই দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আল-আকসা দখলের পথে ইসরাইল: জরুরি বৈঠক ডাকল জর্ডান

আপডেট সময় ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬