ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র ছাড়া প্রবেশ বন্ধ ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেয়ামতের কিছু আলামত রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাত ফের উত্তপ্ত ক্যাম্পাস, তৃতীয় পক্ষের ভূমিকা দেখছেন বিশ্লেষকরা গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুনের ঘটনায় মামলা আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমির বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, ১৬ রাউন্ড গুলিবর্ষণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার খোকসা থানার অদূরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা পৌরসভার থানাপাড়া এলাকায় রাজুর বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে বাড়ি ফেরার সময় আগে থেকেই ওত পেতে থাকা মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় তাকে। আত্মরক্ষার চেষ্টা করলে রাজু এক হামলাকারীকে ধরে ফেললেও ওই ব্যক্তি তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।

রাজুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে শর্টগান থেকে ১৬ থেকে ১৭ রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

থানার অদূরে এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন। তিনি বলেন, থানার পাশেই এ ধরনের হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র ছাড়া প্রবেশ বন্ধ

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, ১৬ রাউন্ড গুলিবর্ষণ

আপডেট সময় ১২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬