ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র ছাড়া প্রবেশ বন্ধ ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেয়ামতের কিছু আলামত রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাত ফের উত্তপ্ত ক্যাম্পাস, তৃতীয় পক্ষের ভূমিকা দেখছেন বিশ্লেষকরা গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুনের ঘটনায় মামলা আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি: জামায়াত আমির বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ইমামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার অভিযুক্ত হুমায়ুন আহমেদকে বিশ্বম্ভরপুর জোনের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রী আদালতে জবানবন্দি দেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন আহমেদ উপজেলার একটি জামে মসজিদের ইমাম ছিলেন। অভিযোগ অনুযায়ী, একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি প্রকাশ করলে ছুরির ভয় দেখানো হয়। একপর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত তা অস্বীকার করেন এবং ভয়ভীতি দেখান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ। পরে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে হুমায়ুন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

তবে অভিযুক্তের স্বজন ও শুভানুধ্যায়ীরা মামলাটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তার মুক্তির দাবি জানিয়েছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র ছাড়া প্রবেশ বন্ধ

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ

আপডেট সময় ০১:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬