ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুখবর পেলেন বিএনপির ৬ নেতা ১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড দেবেন প্রধানমন্ত্রী র‍্যাবের বদলে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে র’ক্তা’ক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি? অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পাবজি-ফ্রি ফায়ারের দ্বন্দ্বে বন্ধুকে হত্যা, শিশু আইনে ২ জনের সাজা রোমে লেবানন-ইসরাইল চূড়ান্ত বৈঠক, নজরে যুদ্ধবিরতি বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে উপসাগরীয় দেশগুলোও নিরাপদ থাকবে না: ইরান সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর দিনটিকে ‘জাতীয় দিবস’ ঘোষণা আর্জেন্টিনার

রবীন্দ্র প্রয়াণ দিবসে নিস্তব্ধ শিলাইদহ কুঠিবাড়ি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। অথচ তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে নেই বড় পরিসরের কোনো সরকারি বা প্রশাসনিক আয়োজন। অন্যান্য বছর নানা কর্মসূচি থাকলেও এবার দিনটি কাটছে অনেকটাই নীরব পরিবেশে।

সকাল থেকে কুঠিবাড়িতে আসছেন রবিপ্রেমী, সাহিত্য অনুরাগী ও দর্শনার্থীরা। তারা নিজ উদ্যোগে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিশেষ আয়োজন না থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেকেই।

রবীন্দ্রনাথের সাহিত্যজীবনের অন্যতম উজ্জ্বল অধ্যায় কেটেছে এই শিলাইদহে। এখানেই তিনি রচনা করেছেন অসংখ্য কবিতা, গান, ছোটগল্প ও উপন্যাস। নোবেলজয়ী গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের প্রস্তুতিও এই কুঠিবাড়ির সঙ্গে জড়িয়ে আছে।

যদিও বড় পরিসরের কোনো কর্মসূচি নেই, কুঠিবাড়ির কাস্টডিয়ান আলামিন জানিয়েছেন, ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ছোট পরিসরে রবীন্দ্রনাথের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক নৃত্য এবং কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।

আয়োজন সীমিত হলেও, বিশ্বকবির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় আজও মুখর শিলাইদহ। কারণ রবীন্দ্রনাথ শুধু একটি নাম নন, তিনি বাঙালির চিরন্তন সাংস্কৃতিক চেতনার প্রতীক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুখবর পেলেন বিএনপির ৬ নেতা

রবীন্দ্র প্রয়াণ দিবসে নিস্তব্ধ শিলাইদহ কুঠিবাড়ি

আপডেট সময় ০৩:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬