ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ার কেলেঙ্কারি: সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করবে দুর্নীতি দমন কমিশন—দুদক।

বৃহস্পতিবার দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম জানান, মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ ধাপের কিছু প্রক্রিয়া চলছে। এসব শেষ হলেই দ্রুত আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

দুদক সূত্র জানায়, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এ মামলার তদন্তে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন, বিভিন্ন নথিপত্র এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হয়েছে।

এই মামলায় সাকিব আল হাসান ছাড়াও অভিযুক্ত হয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদক জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। অভিযোগপত্র আদালতে দাখিলের পর শুরু হবে পরবর্তী বিচারিক কার্যক্রম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেয়ার কেলেঙ্কারি: সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট

আপডেট সময় ০৬:৩৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬