ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফল দেখে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে জীবন দিলো এসএসসি পরীক্ষার্থী কারিনা ১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশি নি’হ’ত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায় ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর ‘বাড়িত কি সবাই পুড়া মরছে, কেউ ফোন ধরিচ্ছু না’ সৌদিতে নিহতের শেষ কথা ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান ব্যবহার ৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই পেল জিপিএ-৫ থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার

বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর শেষ হয়েছে দুই দিন আগে। ফাইনালে জাফনা কিংসকে হারিয়ে শিরোপা জিতেছে গল গ্যালান্টস। এবার বাংলাদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলে দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কার এই চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি।

ফাইনালের পর গল গ্যালান্টসের মালিকপক্ষের এক সদস্য জানান, বিপিএলে দল নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা চলছে।

গণমাধ্যমকে তিনি বলেন, এলপিএলে শিরোপা জয়ের পেছনে খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের বড় অবদান রয়েছে। চার মাসের কঠিন সময় ও নানা উত্থান-পতনের মধ্যেও পরিকল্পনা অনুযায়ী কাজ করেই সফলতা এসেছে।

বিপিএলে দল নেওয়ার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এলপিএল শেষ হওয়ার পর এখন বাংলাদেশ নিয়ে তারা আলোচনা করবেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের কথা উল্লেখ করে গল গ্যালান্টসের এই প্রতিনিধি বলেন, বাংলাদেশে ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। তাই ভবিষ্যতে বাংলাদেশেও তাদের উপস্থিতি থাকতে পারে।

তিনি আরও জানান, বিপিএলে দল নেওয়ার বিষয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা চলছে।

এদিকে, এবারের এলপিএলে গল গ্যালান্টসের হয়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে পাওয়া যায়নি। তার জন্য আক্ষেপও প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির এই প্রতিনিধি।

তিনি বলেন, নুরুল হাসান সোহান দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে ভালো পারফর্ম করেছেন। তবে লিটন দাসকে তারা অনেকটাই মিস করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফল দেখে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে জীবন দিলো এসএসসি পরীক্ষার্থী কারিনা

বিপিএলে দল নিতে চায় এলপিএল চ্যাম্পিয়ন ‘গল গ্যালান্টস’

আপডেট সময় ০৪:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬