ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সারাদেশ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

স্থানীয়রা জানান, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী স্টেশনের অবস্থান। সেখানে যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন তারা।

বুধবার (১২ আগস্ট) সকালে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটির গতিরোধ করেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটি সেখানে আটকে ছিল।

আন্দোলনকারীদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার মানুষের যাতায়াতের জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এদিকে, রেললাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে রেলওয়ে থানা। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

স্থানীয়দের আন্দোলনের কারণে দীর্ঘ সময় রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

সারাদেশ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬