ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতিএর দাশুড়িয়া জোনাল অফিসে কর্মরত।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে চরগড়গড়ি এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে প্রচণ্ড গরমে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এর সঙ্গে বিদ্যুতেরভূতুড়ে বিলনিয়েও অনেক গ্রাহক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তাদের। চরগড়গড়ি গ্রামের বাসিন্দা আকমল প্রামাণিক বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ে তারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিলসংক্রান্ত বিভিন্ন সমস্যায়ও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।

ইউপি সদস্য রুপবান খাতুন জানান, মঙ্গলবার চরগড়গড়ি এলাকায় মিটারের রিডিং নিতে যান আইনুল হোসেন। ওই সময় এলাকাজুড়ে লোডশেডিং চলছিল। প্রচণ্ড গরমে অতিষ্ঠ বাসিন্দারা মিটার রিডারকে দেখে বিদ্যুৎ সরবরাহ ও বিল নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাঁকে আটকে রেখে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।

প্রায় চার ঘণ্টা পর এলাকাবাসী আইনুল হোসেনকে ছেড়ে দেন। মিটার রিডার আইনুল হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে বিষয়টি শুধু এই গ্রামকেন্দ্রিক নয়, এটি জাতীয় সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিল লেখা বন্ধ রেখে আমি চলে আসি।এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতিএর দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম রথিন্দ্রনাথ বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

লোডশেডিংয়ে অতিষ্ঠ, বিদ্যুতের কর্মীকে আটকে রাখলেন এলাকাবাসী

আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬