ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেম করে বিয়ে, ৭ মাসের মধ্যে গৃহবধূর রহ/স্য/জনক মৃ/ত্যু বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, প্রথম ধাপে নামছে ২০০টি ইলেকট্রিক বাস ঘন ঘন লোডশেডিংয়ে বাজারে বেড়েছে অবহেলিত তালের হাতপাখার কদর এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত শাহজালাল (র.) মাজারে আবারও টাকা গণনা, ভাঙতে পারে আগের রেকর্ড জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড আমি নাকি মেম্বারও হতে পারবো না: কর্নেল অলি জরুরী বৈঠকে বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে প্রাণ গেল শিশুসহ ৪৪ জনের তারেক রহমানের সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক

গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ করলেন সিএনজি চালকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নতুন গ্যাস পাম্প স্থাপন ও চলমান গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

চালকদের অভিযোগ, জামালপুরে দীর্ঘদিন ধরে মাত্র একটি গ্যাস পাম্প—জাবেদ ফিলিং স্টেশন থেকে সিএনজিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অথচ জেলায় বিআরটিএ নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা রয়েছে প্রায় তিন হাজার। বাইরে থেকে আসা সিএনজিসহ জেলায় চলাচলকারী মোট সিএনজির সংখ্যা প্রায় পাঁচ হাজার।

ফলে প্রতিদিন গ্যাস নিতে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় পর্যাপ্ত গ্যাস না পেয়ে ফিরে যেতে হয় চালকদের। এতে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সিএনজি চালক জয়নাল আবেদীন বলেন, রাত ২টা থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ার ঘটনা নিয়মিত। একটি পাম্প দিয়ে এত বিপুলসংখ্যক সিএনজির চাহিদা পূরণ সম্ভব নয়। তাই নতুন গ্যাস পাম্প স্থাপন ও সংকটের স্থায়ী সমাধানের দাবিতে তারা মহাসড়ক অবরোধে বাধ্য হয়েছেন।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, গ্যাস সংকট ও পাম্পের স্বল্পতার কারণে চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে চালকদের সঙ্গে কথা বলা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেম করে বিয়ে, ৭ মাসের মধ্যে গৃহবধূর রহ/স্য/জনক মৃ/ত্যু

গ্যাসের জন্য মহাসড়ক অবরোধ করলেন সিএনজি চালকরা

আপডেট সময় ১০:৫৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬