ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, জানালেন ২ কারণ মাদরাসার সবাই অকৃতকার্য, অধ্যক্ষ বললেন- ভালো ছাত্রীদের বিয়ে হয়ে গেছে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী কাবা শরীফে দিকে তাকিয়ে আল্লাহু আকবর বলার পরই মৃত্যু পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর লেবানন নিয়ে ইসরাইলের পরিকল্পনার বিরো/ধিতা যুক্তরাষ্ট্রের গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে খোঁচা আরাগচির পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর

সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটি ঘিরে ফেলে সাভার মডেল থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম—সিটিটিসির সদস্যরা। পরে রাত ১০টার দিকে শুরু হয় অভিযান।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে বিস্ফোরক তৈরির সরঞ্জাম মজুত থাকার তথ্য পাওয়া গিয়েছিল। অভিযানের একপর্যায়ে কাপড়-চোপড়ের মধ্যে লুকিয়ে রাখা পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, কয়েক দিন আগে ওই এলাকায় পাঁচটি ককটেল ও বিস্ফোরকসহ একজনকে আটক করেছিল সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের দাবি, বাড়িটি মাসের শুরুতে ভাড়া নেওয়া হয়েছিল এবং সেখানে বিস্ফোরক মজুত করা হয়। প্রাথমিকভাবে এর সঙ্গে জঙ্গি সংগঠন জেএমবির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিযান চলাকালে সিটিটিসি, সাভার থানা পুলিশ, র‍্যাব ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার—এনএসআই সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বাড়ির বাসিন্দা ও আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও কোনো বিস্ফোরক বা গোলাবারুদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বাড়িটিতে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িটি ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০৩:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬