ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা’ আয়োজনের সূচি ও পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাউশির এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করা এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই আয়োজনের অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতা শুরুর আগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সূচি পর্যালোচনা করতে বলা হয়েছে। এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে লিখিত প্রতিবেদন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবেন।

যেসব সংস্থা বাস্তবায়নে থাকবে

নির্দেশনা অনুযায়ী, এ কার্যক্রম বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করবে।

এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী বা সংসদ সদস্যদের পরামর্শ নেবেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিযোগিতা আয়োজনের বিস্তারিত নির্দেশিকা প্রস্তুত করে দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠাবে।

মাধ্যমিকে বিদ্যালয়ের নিজস্ব বাজেট, প্রাথমিকে সরকারি বরাদ্দ

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজনের ব্যয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করতে হবে। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় অর্থ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।

এ আয়োজনের আওতায় কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হবে। নজরুলের সাহিত্য, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও গভীরভাবে পরিচিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চার পরিবেশ জোরদার করতেই দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

আপডেট সময় ১০:৩২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬