ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মাত্র ৫.৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিমি গতি, ম্যাগলেভে চীনের বিশ্ব রেকর্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ম্যাগলেভ বা চুম্বকীয় লেভিটেশন প্রযুক্তিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে চীন। দেশটির একটি পরীক্ষামূলক যান মাত্র ৫ দশমিক ৩ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছেছে। স্বল্প দূরত্বে এত দ্রুত গতি অর্জনের ঘটনাকে ম্যাগলেভ প্রযুক্তির উন্নয়নে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

চীনের হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরিতে এক কিলোমিটার দীর্ঘ বিশেষায়িত পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়। প্রায় ১ দশমিক ১ টন ওজনের যানটি অল্প সময়ের মধ্যেই ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে যায়। এরপর প্রায় ২০০ মিটারের মধ্যে সেটিকে সম্পূর্ণ থামিয়ে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, পরীক্ষাটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এত কম সময়ে ভয়াবহ গতিতে পৌঁছানোর সক্ষমতা। গত ছয় মাসে একই পরীক্ষামূলক যানটি স্বল্প দূরত্বে দ্রুত গতি অর্জনের ক্ষেত্রে তৃতীয়বারের মতো বিশ্ব রেকর্ড করেছে।

ম্যাগলেভ প্রযুক্তিতে চুম্বকীয় শক্তির মাধ্যমে যানকে ট্র্যাকের ওপর ভাসিয়ে রাখা হয়। ফলে প্রচলিত রেল ব্যবস্থার তুলনায় ঘর্ষণ অনেক কমে যায় এবং অত্যন্ত উচ্চগতিতে চলাচল সম্ভব হয়।

গবেষকরা বলছেন, প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বাণিজ্যিক ব্যবহারের জন্য আরও গবেষণা ও উন্নয়ন প্রয়োজন। তবে ভবিষ্যতে অতি দ্রুতগতির যাত্রী পরিবহন ছাড়াও মহাকাশ প্রযুক্তি ও রকেট উৎক্ষেপণের মতো উন্নত ক্ষেত্রেও ম্যাগলেভ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, এই প্রযুক্তির সফল উন্নয়ন হলে ভবিষ্যতের স্থলপথ পরিবহনে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দীর্ঘ দূরত্বে বিমানের বিকল্প হিসেবে অত্যন্ত দ্রুতগতির ম্যাগলেভ পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির

মাত্র ৫.৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিমি গতি, ম্যাগলেভে চীনের বিশ্ব রেকর্ড

আপডেট সময় ১০:৩৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬