ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক বিরল খনিজের খোঁজে ইরান যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা মেজাজ হারিয়ে মিরাজকে স্টার্ক বললেন— ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’ পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুজনেরই ৭ সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশীর মরদেহ দেশে ফিরেছে যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নেত্রকোণায় কবরস্থানের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১২০ নেত্রকোণায় কবরস্থানের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১২০ চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই: র‌্যাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরতামুক্ত করতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব। বাহিনীটির দাবি, চলমান অভিযানের ফলে বর্তমানে এলাকায় কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

র‍্যাব-২-এর অধিনায়ক বলেন, চলমান অভিযানে মূলত গডফাদারদের গ্রেপ্তারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের গ্রেপ্তারের পর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়েছে।

তিনি বলেন, মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে ধারণা তৈরি হয়েছে, তা থেকে এলাকাটিকে বের করে আনার চেষ্টা করছে র‍্যাব। ইতোমধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নয়মুল হাসান বলেন, শুধু মোহাম্মদপুর নয়, পুরো রাজধানীকে বখাটে, গ্যাং ও সন্ত্রাসী তৎপরতামুক্ত করে নিরাপদ ও বসবাসের উপযোগী করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে অ্যালেক্স ইমন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার প্রসঙ্গে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, তদন্তে সহায়তার ক্ষেত্রে গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হয়। আসামিদের গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়।

তবে অ্যালেক্স ইমন হত্যা মামলার সরাসরি তদন্ত র‍্যাব করছে না জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা পুলিশই দিতে পারবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাহিদ-আসিফের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই: র‌্যাব

আপডেট সময় ০৫:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬